স্বর্ণালী আবরণে বন্দি আত্মা: সেলিব্রেটি সিনড্রোমের ফাঁদ ও ইসলামের মুক্তির সেতু



আধুনিক সমাজ এক ধরনের নেশার শিকার, এক ভয়ানক মানসিক ব্যাধির সম্মুখীন, যার নাম celebrity syndrome। এই সমাজ তার নায়ককে সৃষ্টি করে, তাদের উপাসনায় আত্মহারা হয়ে ওঠে, এবং শেষে আবার তাদের পতনের আনন্দে উল্লাস করে। এটি কেবল একধরনের সামাজিক প্রবণতা নয়, বরং এটি এক গভীর মনস্তাত্ত্বিক দাসত্ব, যেখানে ব্যক্তি নিজস্ব চিন্তা-চেতনা বিসর্জন দিয়ে এক মিথ্যা জগতের বন্দি হয়ে পড়ে। ব্যক্তি তার নিজস্ব অস্তিত্বের মূল্য হারিয়ে ফেলে এবং অন্যের জীবনধারা, ভাবমূর্তি ও বৈষয়িক প্রতিপত্তির ভক্তিতে নিজেকে নিমজ্জিত করে ফেলে।


celebrity syndrome-এর মূল কারিগর হল পুঁজিবাদী সমাজ, যেখানে মূল্যবোধের পরিবর্তে বিক্রি হওয়ার ক্ষমতাই প্রধান যোগ্যতা। কেউ যদি সংবাদ শিরোনামে থাকতে পারে, কেউ যদি social media-তে "viral" হতে পারে, কেউ যদি আলোচনার কেন্দ্রবিন্দুতে নিজেকে স্থাপন করতে পারে—তবেই সে সমাজের চোখে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তার চরিত্র, বুদ্ধিবৃত্তি, নৈতিক অবস্থান—এসবের কোনো গুরুত্ব থাকে না, কারণ তার পরিচয় এখন এক পণ্য, এক "image", এক বাজারজাত বস্তু। ফলে ব্যক্তি আর ব্যক্তি থাকে না, বরং হয়ে ওঠে একধরনের simulacrum, Baudrillard-এর ভাষায় "a copy without an original"—একটি প্রতিরূপ, যার কোনো বাস্তব ভিত্তি নেই, কেবল তার উপস্থাপনার শক্তির ওপর তার অস্তিত্ব নির্ভর করে।


এই syndrome-এর সবচেয়ে ভয়ংকর দিক হল এটি মানুষের চিন্তাশক্তিকে অবদমিত করে। মানুষ আর যুক্তি দিয়ে কিছু বোঝার চেষ্টা করে না, বরং বিশ্বাস করে যা viral হয়, যা গণমাধ্যম প্রচার করে, যা "celebrity-endorsed"। ব্যক্তি তার মতামত গঠনের ক্ষমতা হারিয়ে ফেলে, তার রুচিবোধ নিয়ন্ত্রিত হয় সামাজিক ট্রেন্ড দ্বারা, এবং তার চিন্তার স্বাধীনতা পরিণত হয় এক নির্মিত বাস্তবতার কারাগারে। ফলে সমাজ একধরনের post-truth reality-তে প্রবেশ করে, যেখানে সত্যের চেয়ে perception বেশি গুরুত্বপূর্ণ, বাস্তবতার চেয়ে narrative বেশি শক্তিশালী।


celebrity culture-এর আরেকটি বিপজ্জনক দিক হল এটি সাধারণ মানুষের আত্মপরিচয়ের সংকট তৈরি করে। যখন সমাজের সামনে কিছু কৃত্রিম "role model" প্রতিষ্ঠিত করা হয়, তখন সাধারণ মানুষ নিজের জীবনের প্রতি একধরনের অসন্তোষ বোধ করতে থাকে। সে ভাবে, তার জীবন অর্থহীন, কারণ সে পর্যাপ্ত glamorous নয়, যথেষ্ট viral নয়, তার জীবনের গল্প sensational নয়। ফলে শুরু হয় এক অবচেতন আত্মগ্লানি, এক অপরাধবোধ, যা ব্যক্তি নিজেকে সাধারণ ভাবতে শেখায় এবং তার আত্মবিশ্বাস ধ্বংস করে। Baudrillard এই সংকটকে ব্যাখ্যা করেছিলেন "hyperreality"-র মাধ্যমে—যেখানে বাস্তবতার চেয়ে বাস্তবতার চেয়ে বেশি আকর্ষণীয় এক মিথ্যা প্রতিচ্ছবি সমাজকে নিয়ন্ত্রণ করতে থাকে।


Marx-এর "Commodity Fetishism" তত্ত্ব এই প্রবণতাকে ব্যাখ্যা করতে পারে আরও গভীরভাবে। পুঁজিবাদী সমাজ কেবল বস্তুগত পণ্য নয়, বরং ব্যক্তি, সম্পর্ক, মূল্যবোধ সবকিছুকেই এক ধরনের ফেটিশে পরিণত করেছে। একসময় মানুষ ধর্মীয় প্রতীক পূজা করত, এখন সে পূজা করে influencers, actors, social media sensations-দের। কারণ আজকের সমাজে ক্ষমতার একমাত্র উৎস হচ্ছে visibility—যে যত বেশি প্রচার পায়, সে তত বেশি ক্ষমতাবান হয়ে ওঠে। ফলে ব্যক্তি নিজেকে মূল্যবান মনে করতে শুরু করে তখনই, যখন সে কোনোভাবে গণমাধ্যমের আলোয় আসে, social media-তে পরিচিত হয়, বা অন্তত কোনো "celebrity-র approval" পায়। এই মানসিক দাসত্ব এতটাই তীব্র যে একজন ব্যক্তি নিজস্ব অর্জনকে ততটা গুরুত্বপূর্ণ মনে করে না, যতটা করে সে যদি কোনো পরিচিত ব্যক্তিত্বের সঙ্গে ছবি তুলতে পারে, তার কোনো comment পেতে পারে, বা তার দ্বারা স্বীকৃত হতে পারে।


celebrity syndrome-এর আরেকটি ভয়ংকর দিক হল এটি গণতন্ত্রের ভিত্তিকে দুর্বল করে দেয়। যখন সমাজের মনোযোগ কিছু প্রচারযোগ্য ব্যক্তিত্বের ওপর কেন্দ্রীভূত হয়, তখন বাস্তব ক্ষমতার কাঠামো, সামাজিক শোষণ, রাজনৈতিক দুর্নীতি ইত্যাদি থেকে মানুষের দৃষ্টি সরে যায়। মানুষ তার নেতাদের মূল্যায়ন করে তাদের বাস্তব কাজ দিয়ে নয়, বরং তাদের "charisma", তাদের viral moments, তাদের sensational বক্তব্য দ্বারা। ফলে shallow populism প্রতিষ্ঠিত হয়, যেখানে গভীর রাজনৈতিক আলোচনা নয়, বরং soundbite, image, meme-ই সমাজের বাস্তবতাকে নিয়ন্ত্রণ করে। এই প্রবণতা Gramsci-এর "Cultural Hegemony" তত্ত্বের বাস্তবায়ন—যেখানে ক্ষমতাবান শ্রেণি জনগণের চেতনা নিয়ন্ত্রণ করে media ও culture-এর মাধ্যমে, তাদেরকে এমন এক বাস্তবতায় বন্দি করে যেখানে তারা শোষিত হয়, অথচ তারা তা উপলব্ধিও করতে পারে না।


celebrity culture-এর এই মোহময়তা এতটাই শক্তিশালী যে মানুষ তাদের স্বাধীনতা বিসর্জন দিয়ে হলেও এই ব্যবস্থাকে টিকিয়ে রাখতে চায়। Erich Fromm তার "Escape from Freedom"-এ বলেছিলেন, মানুষ স্বাধীনতা চায়, কিন্তু একইসঙ্গে স্বাধীনতার ভয়ও পায়। সে চায় নিজের মত গঠন করতে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার দায় এড়ানোর জন্য অন্যের অনুমোদনের ওপর নির্ভর করতে চায়। celebrity syndrome এই মানবিক দুর্বলতাকে কাজে লাগিয়ে এমন এক সমাজ সৃষ্টি করেছে, যেখানে মানুষের আত্মপরিচয় নির্ধারিত হয় অন্যের গ্রহণযোগ্যতার ওপর, তার বিশ্বাস গঠিত হয় গণমাধ্যমের প্রচারিত বয়ানের ওপর, এবং তার মূল্য নির্ধারিত হয় তার সামাজিক visibility-এর ওপর।


এই মনস্তাত্ত্বিক দাসত্ব থেকে মুক্তির একমাত্র উপায় হল সচেতনভাবে এই কাঠামোকে প্রত্যাখ্যান করা, আত্মবিশ্বাস ও আত্মচেতনার পুনর্গঠন করা, এবং সত্যিকারের জ্ঞানচর্চার মাধ্যমে নিজেকে গড়ে তোলা। Heidegger বলেছিলেন, "The most thought-provoking thing is that we are still not thinking." আমাদের কি সত্যিই চিন্তা করার শক্তি আছে, নাকি আমরা কেবল প্রচারিত ধারণার প্রতিফলনমাত্র?


celebrity culture একটি আধুনিক ধর্ম, যেখানে অনুসারীরা তাদের তারকাদের পূজা করে, তাদের জীবনধারার অনুকরণ করে, এবং তাদের approval পেতে মরিয়া হয়ে ওঠে। অথচ প্রকৃত জ্ঞান, আত্মবিশ্বাস এবং চিন্তার স্বাধীনতা সেই কাঠামোর বাইরেই বিদ্যমান। সত্যিকারের মুক্তি চাইলে celebrity syndrome-এর শৃঙ্খল ভাঙতে হবে, ব্যক্তিত্বকে সামাজিক অনুমোদনের বেড়াজাল থেকে মুক্ত করতে হবে, এবং বাস্তবতাকে উপলব্ধি করার সাহস অর্জন করতে হবে। Baudrillard বলেছিলেন, "We live in a world where there is more and more information, and less and less meaning." তাহলে আমরা কি তথ্যের অতল গহ্বরে হারিয়ে যাব, নাকি অর্থের সন্ধানে নতুন পথ নির্মাণ করব? প্রশ্নটি আমাদের নিজেদেরকেই করতে হবে।

তবে এই মানসিক দাসত্ব থেকে মুক্তির পথ কী?

সমাধান খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে ইসলামের মূল দর্শনে, যা ব্যক্তি-মানুষের আত্মমর্যাদা, চিন্তার স্বাধীনতা, এবং আল্লাহর প্রতি নিঃশর্ত আনুগত্যের ভিত্তিতে গড়ে উঠেছে। এই celebrity culture-এর মোহ থেকে মুক্তি পেতে হলে ব্যক্তি তার আত্মপরিচয়কে সমাজের চাহিদা বা অন্যের দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর না করে আল্লাহর সন্তুষ্টির ভিত্তিতে গড়ে তুলতে হবে। আল্লাহ বলেন:

"তোমরা নিজেদেরকে ছোট মনে করো না, কেননা আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সে, যে সবচেয়ে বেশি তাকওয়াবান।" (সূরা আল-হুজুরাত: ১৩)

Celebrity Culture-এর মূল সমস্যা হলো এটি ব্যক্তি-মানুষকে social approval-এর দাসে পরিণত করে। কিন্তু ইসলাম শেখায়, প্রকৃত মূল্য নির্ধারিত হয় আল্লাহর দৃষ্টিতে, মানুষের চোখে নয়। তাই একমাত্র আত্মমর্যাদার ভিত্তি হওয়া উচিত তাকওয়া, অর্থাৎ আল্লাহভীতি ও ন্যায়নিষ্ঠতা।


আধুনিক বিশ্ব ব্যক্তি-মানুষকে প্রচারের আলোয় ঠেলে দিয়ে মনে করায়, যতক্ষণ সে আলোয় থাকবে, ততক্ষণ তার মূল্য আছে। অথচ ইসলাম বলে, প্রকৃত মূল্য নির্ধারিত হয় সেই আলোয়, যা কেবল আল্লাহর সঙ্গে সম্পর্কের মাধ্যমে অর্জিত হয়। রাসূলুল্লাহ (সাঃ) বলেন:

"আল্লাহ তোমাদের চেহারা বা সম্পদ দেখেন না, বরং তিনি তোমাদের অন্তর ও কর্ম দেখেন।" (সহিহ মুসলিম)

Celebrity Culture-এর আরেকটি ভয়ংকর দিক হলো এটি মানুষকে একধরনের অদৃশ্য প্রতিযোগিতায় ফেলে দেয়, যেখানে সবাই অন্যদের approval পাওয়ার জন্য নিজের মূল্যবোধ বিসর্জন দিতে বাধ্য হয়। অথচ ইসলাম বলে, প্রকৃত প্রতিযোগিতা হওয়া উচিত নেক আমলের জন্য:

"তোমরা পরস্পর কল্যাণের কাজে প্রতিযোগিতা করো।" (সূরা আল-বাকারা: ১৪৮)

Celebrity Syndrome থেকে মুক্তি পেতে হলে ব্যক্তি তার আত্মপরিচয় ও আত্মসম্মানকে কৃত্রিম সমাজের নির্ধারিত কাঠামোর মধ্যে সীমাবদ্ধ না রেখে আল্লাহর দেওয়া প্রকৃত মর্যাদার ভিত্তিতে গড়ে তুলতে হবে। ইসলাম আমাদের শেখায়, মানুষের প্রকৃত সফলতা viral হওয়া নয়, বরং আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া। এই চিন্তা গভীরভাবে আত্মস্থ করতে পারলে, ব্যক্তি social validation-এর দাসত্ব থেকে মুক্ত হয়ে আত্মিক প্রশান্তি অর্জন করতে পারবে।


Celebrity Culture এমন এক মোহময়তা তৈরি করে, যেখানে ব্যক্তি ভুলে যায় তার অস্তিত্বের আসল উদ্দেশ্য। অথচ ইসলাম মানুষকে স্মরণ করিয়ে দেয়:

"আমি মানুষ ও জিনকে সৃষ্টি করেছি কেবল আমাকে ইবাদত করার জন্য।" (সূরা আয-যারিয়াত: ৫৬)

Celebrity Syndrome থেকে মুক্তি পেতে হলে মানুষকে তার জীবনের লক্ষ্য পুনরায় নির্ধারণ করতে হবে। এই দুনিয়া একটি ক্ষণস্থায়ী স্থান, যেখানে মানুষকে পরীক্ষা করা হবে, এবং প্রকৃত সফলতা হলো পরকালে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আল্লাহ বলেন:

"এই পার্থিব জীবন শুধু এক বিনোদন ও মোহময়তা, আর প্রকৃত জীবন হলো পরকাল, যদি তোমরা জানতে।" (সূরা আল-আনকাবূত: ৬৪)


এই উপলব্ধি যদি ব্যক্তি হৃদয়ে ধারণ করতে পারে, তবে সে আর social approval-এর দাস থাকবে না, সে আর আত্মপরিচয়ের সংকটে ভুগবে না, বরং তার আত্মা প্রশান্ত হবে, কারণ সে জানবে যে তার আসল পরিচয় তার Creator-এর দৃষ্টিতে। celebrity syndrome-এর শৃঙ্খল ভাঙার একমাত্র উপায় হলো আত্মপরিচয়কে পুনরুদ্ধার করা, যা সমাজের চোখে নয়, বরং আল্লাহর সন্তুষ্টিতে নিহিত।


সমাজ এক ভয়ংকর অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে, যেখানে প্রচারই সত্য, যেখানে visibility-ই ক্ষমতা, যেখানে আত্মপরিচয় এক constructed reality-এর ওপর নির্ভরশীল। অথচ প্রকৃত আলো সেই, যা আল্লাহর দিকে নিয়ে যায়। মানুষ কি তাহলে এই অন্ধকারে হারিয়ে যাবে, নাকি আল্লাহর দেওয়া আলোতে পথ খুঁজে নেবে? এই প্রশ্নের উত্তর দিতে হবে আমাদের নিজেদেরকেই। "যে ব্যক্তি আল্লাহর পথ অনুসরণ করবে, সে কখনো পথভ্রষ্ট হবে না এবং কষ্টও পাবে না।" (সূরা ত্বাহা: ১২৩) আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমাদের বক্ষকে সত্যকে গ্রহণের জন্য উন্মুক্ত করুন। আমিন।।

- Md. Abdur Rahman 

0 Comments:

Post a Comment